সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসা ও জুয়ার আসর বসে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক হোটেল মালিকরা তাদের ম্যানেজারদের দিয়ে মোটা টাকার বিনিময়ে এ সুযোগ করে দেন।
জানা যায়, এসব হোটেলের বেশির ভাগ স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রবাসীর স্ত্রীরা যান। আর এসব হোটেলে প্রতি ঘণ্টায় ২ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা নিয়ে থাকেন। আইন শৃংখলা বাহিনীর চোখ এড়াতেই খদ্দের ও জুয়াড়িরা নামিদামী হোটেলের রোম বেছে নেন। সন্ধ্যার পর থেকেই এসব আবাসিক হোটেলে জুয়ার আসর বসে। দিনে চলে দেহ ব্যবসা। যদিও সাম্প্রতিক সময়ে এসব হোটেলে অভিযান চালিয়ে খদ্দের, কলগার্ল ও জুয়াড়িদের আটক করা হয়। কিন্তু কয়েক মাস ধরে অভিযান না থাকার কারণে তারা আরও বীরদর্পে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে সমাজ নষ্ট হচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। বিপথগামী হচ্ছে যুবসমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com