বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাদৈয়ে মোটর সাইকেলের চাপায় একজন নিহত

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর পশ্চিম ভাদৈ মসজিদ সংলগ্ন রাস্তায় আব্দুল আজিজ (৩৫) নামের এক নোহা চালক মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। লোকজন মোটর সাইকেল আটক করলেও চালক পালিয়ে যায়। এর প্রতিবাদে জনতা সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেন। ফলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের আশ^াসে অবরোধ তোলা হয়। নিহত আজিজ ওই গ্রামের তাজুল ইসলামের পুত্র। তিনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। হবিগঞ্জগামী একটি মোটর সাইকেল তাকে পেছন দিকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা জানান, মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। আজিজকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।
সদর থানার ওসি (তদন্ত) মোঃ বদিউজ্জামান জানান, মোটর সাইকেল পুলিশ হেফাজতে আছে। চালকের নাম ঠিকানা পাওয়া গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া এসব বেপরোয়া গতিতে চলাচলকারী মোটর সাইকেল মালিকদের আটক করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com