বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলো, উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা গ্রামের জুলহাস মিয়ার পুত্র সোহেল মিয়া (৪২), নুরুল আমিন সুবলের পুত্র হুমায়ুন আহমেদ বুকন (২৮) ও জুবান আলীর পুত্র আরব আলী (২৬)।
গত ৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ওসি অজয় চন্দ্র দেব’র নির্দেশনায় একদল পুলিশ গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী সুহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এদিকে ৭ ও ৮ ডিসেম্বর অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী বহু অপকর্মের হোতা হুমায়ুন আহমেদ বুকন ও আরব আলীকে চট্টগ্রাম জেলা শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com