বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে বর্নাঢ্য আয়োজনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, বিপূল ভূষণ রায়, মাওলানা আতাউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ, শাহ সায়েদুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, জয়িতা নাঈমা সুলতানা, ফিউলী খানম, ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মনিরুল ইসলাম, আয়েশা বেগম, মালা রানী সরকার, আইডিও বিশ্বজিৎ ঘোষ, মোঃ এমদাদুল হক প্রমুখ।
পরে ব্র্যাকের পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৩ জন এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com