সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের হরিপুর থেকে ৪২ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ েিপার্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে ৪২ পিছ ইয়াবাসহ ২ ব্যক্তি আটক করেছে পুলিশ। গত ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-ওই এলাকার মৃত শুকুর মিয়ার পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৪০) ও উমেদনগর গ্রামের মধ্যহাটির মোঃ বাহার মিয়ার পুত্র মোঃ মোতালিব (২৮)।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর গোপন সূত্রের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে হবিগঞ্জ পৌরসভার অর্ন্তগত ৪নং ওয়ার্ডের অন্তর্গত হরিপুর এলাকার নদীরপাড় সংলগ্ন জনৈক হবিব মিয়ার মালিকানাধীন পরিত্যক্ত টিনের ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদক, চুরি সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার তাদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com