বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর গভীর রাতে বানিয়াচং থানার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব এর নির্দেশনায় একদল পুলিশ ৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা (নগরহাটি) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ির চৌকির নিচ থেকে ৩টি সাদা জারকিনে মোট ৪৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সমেন্দ্র বৈষ্ণ কে আটক করে। সে ওই গ্রামের মৃত গৌর মোহন বৈষ্ণব ছেলে।
এব্যাপারে বানিয়াচং থানার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আসামীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com