বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিলেন সাবেক সভাপতি সাজ্জাদ চৌধুরী-থানায় জিডি

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী। এ অভিযোগে গতকাল ৪ ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর প্রধান শিক্ষক তার অফিসে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘোলডুবা গ্রামের মৃত আব্দুস সালাম চৌধুরীর পুত্র ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী বিদ্যালয়ে যান এবং প্রধান শিক্ষকের নিকট গত ২২ নভেম্বর অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সংক্রান্ত সভার রেজুলেশন কপি সহ স্কুলের বিগত বছর গুলির সভা সমুহের রেজুলেশন কপি তাকে দিতে বলেন। প্রধান শিক্ষক রেজুলেশন এর কপি তাকে দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাকে (সাজ্জাদ চৌধুরীকে) প্রতিষ্ঠানের কোন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ ও দলিলাদি দেওয়ার আইনগত কোনো বিধান নেই। এ সময় সাজ্জাদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ, অশালীন আচরন সহ মারমুখি হয়ে উঠেন। তিনি উত্তেজিত হয়ে তাকে রেজুলেশন কপি না দিলে যে কোন সময় রাস্তা ঘাট কিংবা বিদ্যালয় ক্যাম্পাসে তাকে নাজেহাল এবং অপদস্ত করা হবে। এক পর্যায়ে প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এসময় উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রকিব প্রধান শিক্ষককে সাজ্জাদুর রহমান চৌধুরীর হাত থেকে রক্ষা করেন।
প্রধান শিক্ষক জিডিতে আরো উল্লেখ করেন, সাজ্জাদুর রহমান চৌধুরী সভাপতি থাকাকালীন অবস্থায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে তালাবদ্ধ করে মোবাইল ফোন ও অফিস কক্ষের বিভিন্ন আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে যান এবং তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করেন। বিষয়টি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত ও থানায় অভিযোগ দায়ের করা হয়।
প্রধান শিক্ষক জিডিতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সাজ্জাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
সচেতন প্রধান শিক্ষককে হুমকি দাতা সাজ্জাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে তড়িৎ আইনী পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় প্রধান শিক্ষকের সাথে সাজ্জাদুর রহমান চৌধুরী ও তার লোকজন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com