সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

যানজটে শহরবাসীর নাভিশ্বাস দেখার যেনো কেউ নেই

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যানজটে নাভিশ্বাস হয়ে উঠেছে হবিগঞ্জ শহরবাসীর। প্রতিদিন শহরের সবচেয়ে ব্যস্ততম প্রধান সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে চার্জার ব্যাটারি চালিত টমটম ও অটোরিকশা এবং সিএনজি। এসব যানবাহনগুলো প্রধান রাস্তা থেকে শুরু করে সবগুলো রাস্তাই দখল করে আছে। ফলে যানজট মানুষের নিত্যসঙ্গিতে পরিণত হয়েছে। মাত্র কয়েক মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘণ্টা বা তারও বেশি। এ নিয়ে বার বার শহরবাসী ক্ষোভ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। শহরের প্রধান সড়ক ছাড়াও ইদানিং শহরের খোয়াই ব্রিজ ও কিবরিয়া ব্রিজ সংলগ্ন হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক, হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানজট লেগেই থাকছে। স্থানীয়রা জানান, একশ্রেণির প্রভাবশালীরা জায়গা দখল করে বিভিন্ন স্ট্যান্ডে পরিণত করেছে। আর এখান থেকে টমটম ও সিএনজি প্রতি সিরিয়াল দেয়ার জন্য ২০ থেকে শুরু করে ৫০ টাকা করে নেয়া হয়। কিন্তু এসব টাকা তারাই হজম করেন। আর এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। ফলে শিক্ষার্থীরাসহ বিভিন্ন চাকরিজীবিরা সময়মতো অফিসে পৌঁছতে পারেন না বলে অভিযোগ রয়েছে। তাই সাধারণ মানুষের দাবি অবিলম্বে এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যানজট আরও তীব্র আকার ধারণ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com