বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। এ সময় বিচারক আসামীদের প্রত্যেকে ১ লাখ টাকা জরিমানাও করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন একই গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশাকরি ভবিষ্যতে অন্য কেউ একই অপরাধ করতে সাহস পাবেনা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. শাহ আলমের মেয়ে তাছলিমা আক্তার ২০১৯ সালে স্থানীয় বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই বছরের ১৮ জুন শাহ আলম বাড়িতে না থাকার সুযোগে রাতে আসামীরা তাছলিমার ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাছলিমাকে জোরপূর্বক ধর্ষণ করে। যাওয়ার সময় তারা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায়। ১৯ জুন তার বাবা শাহ আলম বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। ওইদিনই শাহ আলম বাদি হয়ে শাহিদ মিয়া ও মোস্তফাকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১২ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার উল্লেখিত রায় দেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com