সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি ও হাতাহাতি ॥ দু’দালাল আটক

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এলাকায় রোগী প্রেসক্রিপশন নিয়ে টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত দু’দালালকেই আটক করেছে।
গতকাল রবিবার দুপুরে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসার জন্য রোগী আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার রোগীর পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন প্রদান করেন। ওই প্রেসক্রিপশন নিয়ে রোগীর আত্মীয় ঔষধ আনতে গেলে তার পিছু নেয় দু’দালাল। ওই ব্যক্তি হাসপাতালের প্রধান ফটকে আসা মাত্র শাকিল মিয়া ও নিরব বিশ^াস নামে দু’দালাল রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করে। লিপ্ত হয় বাকবিতন্ডায়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রোগীর আত্মীয় পড়েন বেকায়দায়। অবস্থা বেগতিক দেখে রোগীর আত্মীয় দালালের হাত থেকে বাঁচার জন্য সটকে পড়ে।
এদিকে ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ঝগড়ায় লিপ্ত দুই দালাল শাকিল মিয়া ও নিরব বিশ^াসকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। পরে শাকিল ও নিরব বিশ^াসকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটক নিরব বিশ্বাস পৌর এলাকার অনন্তপুরের ও শাকিল বড় বহুলা গ্রামের বাসিন্দা।
ওসি গোলাম মর্তুজা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র দালালী করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অভিযোগ করেন। ইতোপূর্বেও দালাল আটক করা হয়েছে। বর্তমানেও অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com