বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটর সাইকেল চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একের পর এক মোটর সাইকেল চুরি হয়েই যাচ্ছে। কোনো অবস্থাতেই তাদেরকে দমন করা যাচ্ছে না। গত শুক্রবার সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লেশিয়ারা কুটি মধ্যপাড়া গ্রামের মমিনুল ইসলামের পুত্র কসবা উপজেলা ছাত্রলীগের সদস্য রানা চৌধুরী (২৮) কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গত ১৩ নভেম্বর প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর মোটর সাইকেল এবং গত বুধবার জহুর আলী হোটেলের সামন থেকে সাংবাদিক মিজানের মোটর সাইকেল চুরি হয়। গত বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল আদালতের নিচ থেকে পুলিশ সদস্যের মোটর সাইকেল চুরি হয়। তবে মোটর সাইকেল মালিকরা জানান, এর আগে গত ১ বছরে প্রায় ৫০টি মোটর সাইকেল চুরি হয়। বেশ কয়েকটি জিডি ও থানায় অভিযোগ রয়েছে। কিন্তু একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযান নিয়মিত চলবে। গতকাল শনিবার রানা চৌধুরীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com