রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে গাঁজাসহ টমটম চালক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে গাঁজাসহ তাহাদুল ইসলাম (২৮) নামের এক টমটম চালককে আটক করেছে পুলিশ। গত বুধবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে ইজিবাইকে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাহাদুল মিয়াকে আটক করা হয়। আটক তাহাদুল মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের মৃত সজিব মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি সময়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফুয়াদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল বানিয়াচং থেকে আজমিরীগঞ্জ আসার সময় শিবপাশা ইউনিয়ন পরিষদের সামন থেকে তাহাদুল মিয়াকে আটক করে।
এ সময় তাহাদুল মিয়ার কাছ থেকে ৭ কেজি গাজাঁ উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাহাদুল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com