রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৮ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র নবীগঞ্জ থানায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ৮ নেতাকর্মী ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। গত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামীপক্ষে মামলার শোনানী করেন এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম বাবু ও ব্যারিষ্টার কায়সার কামাল।
জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা, ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী শাহীদ আহমেদ তালুকদার, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়া তালুকদার। প্রার্থনা করলে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ, বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে গত ১৬ নভেম্বর বিএনপির ৩৮ জনের নাম উল্লেখ করে ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে নবীগঞ্জ থানা পুলিশ একটি মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com