বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে কয়েকটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ২১ নভেম্বর সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শহরের কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগীতায় সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অপরিচ্ছন পরিবেশে রান্না, ফ্রিজে কাচা বাসি খাবার সংগ্রহ করা সহ বিভিন্ন অপরাধে কলাপাতা রেস্টুরেন্টকে পাচঁ হাজার টাকা, আইয়ুব আলী রেস্তোরাকে পাচঁ হাজার এবং মধুবন রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
মাসখানেক আগে শহরের পাঁচটি রেস্টুরেন্টের মালিক ও কর্মীদের নিয়ে ভোক্তা অধিকার হবিগঞ্জ অফিসের কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রেস্টুরেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। কিছু রেস্টুরেন্ট নির্দেশনা গুলো মেনে চললেও কয়েকটি রেস্টুরেন্ট না মানায় এই জরিমানা হয়েছে। এখন থেকে রেস্টুরেন্ট গুলো নিয়মিত মনিটরিং এর মধ্য থাকবে বলে ভোক্তা অধিকার থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com