বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের যে কোন ধরনের অসংগতি তুলে ধরলে আইনশৃংখলা বাহিনীরও কাজের সুযোগ হয়। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় তারা ২০ জন শিশু প্রশিক্ষণ দিচ্ছে তা অবশ্যই প্রসংশার দাবীদার। কারণ প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরফিন নাহার ও শাহ ফখরুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ অন্যান্য প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয়। রোববার এ কর্মশালা শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com