বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বীর নিবাস নির্মাণের ভূমি জটিলতা নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ বিষয়ে ভূমি জটিলতা নিয়ে মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বীর নিবাসের সার্বিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, মন্ত্রনালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ২য় পর্যায়ে মাধবপুর উপজেলায় ৪৩টি ঘরের দরপত্র আহবান করা হয়েছিল। ৭টি প্যাকেজের ৪৩টি ঘর নির্মানের জন্য ৪ জন ঠিকাদার কাজ শুরু করেছে। কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জাতির বীর সন্তানদের দ্রুত ঘর নির্মান সম্পন্ন করে দেওয়ার জন্য তিনি ঠিকাদারদের প্রতি আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা পরিবার ঘর নির্মানের জন্য যে ভূমির দাগ খতিয়ান দিয়ে ঘরের অনুমোদন নিয়েছিলেন, অনেকেরই সেই জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনেকের ভূমি নিচু, দুর্গম এলাকায় এবং এখনই ঘর নির্মানের উপযোগী না হওয়ায় ঠিকাদর নির্মান কাজ ব্যহত হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে অরিচেই তদন্ত কমিটি গঠন করে এর সিন্ধান্ত গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com