বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা প্রিন্সিপালসহ ৫ জন আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৯১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুরে আকরাম খান (৯) নামের এক মাদরাসা ছাত্রকে নৃশংস্বভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ পুকরে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাদরাসার প্রেন্সিপাল, জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র দাস, বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মক্রমপুর মরহুম শামায়ূন কবীর হাফিজিয়া মাদরাসার ছাত্র আকরাম মাদ্রাসায় থেকেই লেখাপড়া করতো। গতকাল বেলা ১১টার দিকে মাদরাসা থেকে বের হয়। এরপর আর তার খবর পাওয়া যায়নি। বিকাল সাড়ে ৩টার দিকে তার রক্তমাখা দেহ পুুকুরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ জানায়, আকরামকে নৃশ^ংস্বভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে। তার দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সদর হাসপাতালে প্রেরণ করে। তবে একটি শিশুকে কেউ এমনভাবে হত্যা করতে পারে অনেকের কাছে তা অবিশ^াস্য মনে হচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধি ও প্রেন্সিপালসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গুরুত্ব সহকারে বিষয়টি দেখে পুলিশ শীঘ্রই হত্যার রহস্য উন্মোচন করে সাংবাদিকদের জানানো হবে। সে ওই গ্রামের মৃত দৌলত খানের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com