বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের মাছ বাজারে ওজনে কম দিচ্ছেন ব্যবসায়ীরা ॥ অভিযোগ ক্রেতাদের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মাছ বাজারে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক বছর আগে দাড়িপাল্লার প্রচলণ থাকলেও বর্তমানে ডিজিটাল মেশিনে ওজন পরিমাণ করা হয়। আর এ ওজনের মাঝেই কৌশলে মাছ বিক্রেতারা প্রতিকেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম দিচ্ছেন।
এ রকম বেশ কয়েকটি ঘটনা ধরা পড়লেও তারা অনিচ্ছাকৃত ভুল বলে সমাধান করেন। তবে ক্রেতাদের অভিযোগ এটা ইচ্ছাকৃত। অর্থাৎ মানুষকে ঠকানোর কৌশল হিসেবে কেজিতে ১শ গ্রাম কম দিলে ২০ থেকে ৫০ টাকা লাভ হয় তাদের। মাছ ক্রয় করে ওজন দেয়ার আগেই তারা ডিজিটাল মেশিনের সুইচ দিয়ে দেন। যার ফলে মাছ রাখার আগেই ৯শ গ্রাম মাছ ১ কেজি হয়ে যায় আবার ১৮শ গ্রাম মাছ দুই কেজি হয়ে যায়। এরকম করেই দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন।
সাধারণ ক্রেতারা মাছ বাজারের ব্যবসায়ীদের মনিটরিং করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com