বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৮৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে মাদক একাধিক মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১ টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ হারুন ও এসআই সন্তোষ চৌধুরীসহ একদল পুলিশ বানিয়াচং উপজেলার সৈদ্যারটুলা গ্রামের মৃত হোসন আহমেদের ছেলে মোঃ ইসরাফিল আহমদ ইসরাইকে (৪০) কে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়াও একই সময়ে অপর এক অভিযানে, এসআই রাজু বৈষ্ণবসহ একদল পুলিশ উপজেলার উমরপুর বাজারে অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ আব্দুর রহমান (৫২) কে গ্রেফতার করে। সে একই গ্রামের মৃত আব্দুল ছত্তার পুত্র।
বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ অজয় চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com