বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে খাগাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান অব্যাহত

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়ায় পুলিশের অভিযানে জুয়াড়িরা গা ঢাকা দিয়েছে। তবে অনেকেই গোপনে নির্জন স্থানে জুয়ার আসর বসাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসি। জুয়া খেলার টাকা যোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা জানান, খাগাউড়ার প্রভাবশালীরা এসবের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তারা খাগাউড়া গ্রামের নিদিষ্ট কিছু নির্জন জায়গায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসিয়ে থাকে। শুধু জুয়াতে শেষ নয় এই আসর। এখানে মিলে ইয়াবাও। মাদক সেবনের সুযোগ রাখা হয়েছে জুয়াড়িদের জন্য। ইয়াবা বিক্রিসহ জুয়ার টাকা তুলার জন্য রাখা হয়েছে লোকজন।
জুয়া খেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে পারিবারিক কলহ। উঠতি বয়সী যুবক বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে যত উদ্বেগ অভিভাবকদের। জুয়া বন্ধে পুলিশের তৎপরতা না থাকায় দিন দিন সমাজে এ ক্ষতিকর কর্মের প্রবণতা বেড়েই চলেছে। এ ছাড়া এলাকার ও বাইরে থেকেও লোকজন এসে ভোর রাত পর্যন্ত ওই এলাকাগুলোতে আসা যাওয়া করে।
এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হলে পুলিশ এসব স্থান নজরদারীতে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com