বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাল হবিগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার সরকারি সফরে হবিগঞ্জে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুম বিল্লাহ’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা হেয়ার রোডস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে হবিগঞ্জের উদ্যেশ্যে যাত্রা করবেন তিনি। হবিগঞ্জে এসে বেশ কয়েকটি সভা সমাবেশ ও মিটিংয়ে অংশ গ্রহন করবেন তিনি। এর মধ্যে দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনয়াতনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করবেন মন্ত্রী। সফরকালে মন্ত্রীর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীগণ সফর সঙ্গী হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com