রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জের ফুটার মাটি গ্রামে দু’টি পরিবার সমাজচ্যুত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মাতব্বরা গ্রামের দু’টি অসহায় পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে। এ বিষয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করায় গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদী আব্দুল মোছাব্বির টুনু মিয়া ও তার লোকজন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লি আখলিছ মিয়ার নাতিন জামাইর কাছে কাঠাল বিক্রির টাকা চাওয়ায় আব্দুর মোছাব্বির টুনু মিয়া (৬০) ও কাইয়ুম মিয়া (৫৫) কে পঞ্চায়েতের মাতব্বরা এক ঘরে করে সমাজচ্যুত করার গুরুতর অভিযোগ উঠেছে, মাতব্বর কুয়াজ উল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে একই গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আব্দুল মুছাব্বির টুনু মিয়া ইউএনও বরাবর ৬ অক্টোবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ৪ মাস পূর্বে ফুটারমাটি গ্রাম্য জামে মসজিদের কাঁঠাল ৪৫০ টাকায় ক্রয় করেন ওই গ্রামের মুরুব্বী আখলিছ মিয়া। গত ১০ অক্টোবর আব্দুল কাইয়ুম নামের মুসল্লি সেই টাকা পরিশোধ করতে বললে তিনি উত্তেজিত হয়ে আব্দুল মুছাব্বির টুনু ও আব্দুল কাইয়ুমকে নানা হুমকি ধামকি প্রদান করেন। পরে কোয়াজ উল্লা মসজিদের মাইকে দিবালোকে প্রচার ও প্রকাশ করে উক্ত পঞ্চায়েতের লোকজনকে মসজিদের সামনে জড়ো করেন। সেখানে কোয়াজ উল্লার নির্দেশে পঞ্চায়েতের লোকজনকে নিয়ে একটি মিটিং করে অনিয়মের প্রতিবাদকারী ওই ২টি পরিবারকে পঞ্চায়েত থেকে বের করে দেয় এবং সমাজচ্যুৎ করে রাখেন।
এরপর থেকে তারা মসজিদে যাওয়া সহ গ্রামের রাস্তাঘাটে চলাফেরা করার সাহস পাচ্ছেনা। উল্টো অভিযোগ দেয়ায় বিভিন্ন প্রকার হুমকী আসে তাদের উপর। এতে দু’টি পরিবারের লোকজন ঘরবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৪ নভেম্বর ৯৯৯ এ কল করলে নবীগঞ্জ থানা পুলিশ ফুটারমাটি গ্রামে ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মুছাব্বির টুনু ও আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে।
আব্দুল কাইয়ূম কান্না জড়িত কন্ঠে বলেন, তার স্ত্রী ৬ সন্তানের জননী খুবই অসুস্থ, বাঁধার মুখে হাসপাতালে নিতে পারছেননা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, অভিযোগ পেয়েছি, তবে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com