শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে শিক্ষকদের দু’গ্রুপের হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হকের অনিয়ম ও দুর্নীতির তদন্তকালে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসারে হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১ এপ্রিল উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বস্তি রাণী দাস স্থানীয় সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে ফরমে স্বাক্ষর নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের কাছে যান। সেখানে যাওয়ার পর মাহমুদুল হক ওই শিক্ষকের সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে শিক্ষক স্বস্তি রাণী দাসকে গালমন্ধ করে অফিস থেকে বের করে দেন মাহমুদুল হক। এ ঘটনার পর উপজেলার ১০২ জন শিক্ষক-শিক্ষিকা সাক্ষরিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালের সচিব বরাবরে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঘটনার তদন্তের জন্য সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী তদন্ত করতে আজমিরীগঞ্জে যান। তদন্তকালে অভিযোগকারীর পক্ষে শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষা অফিসারের পক্ষে সাদেকুর রহমান বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে শিক্ষকদের এক গ্রুপ শিক্ষা অফিসারের বদলি দাবী করে শ্লোগান দিতে থাকে। এ সময় অপর গ্রুপ প্রতিবাদ জানায়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হট্টগোল শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম জানান, কয়েকজন শিক্ষক নিয়ম বহির্ভুত ভাবে সুবিধা নিতে না পারায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা লিখিত ভাবে আমাকে জানিয়েছেন সাক্ষ্য প্রমান সহ উপস্থিত থাকতে। তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় হঠাৎ এই হট্টগোল শুরু হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী জানান, শিক্ষকদের হট্টগোল শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তিনি বলেন, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com