বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

লাখাইয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, বুধবার রাতে লাখাই থানা পরিদর্শক (ওসি) এম এন মিয়ার দিকনির্দেশনায় একদল পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিলেটের ওসমানীনগর থানায় দায়েরকৃত মামলার আসামি লাখাইয়ের করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে আবু মিয়া, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মোড়াকরি ইউনিয়নের লকনাউক গ্রামের মৃত কাটাই মিয়ার ছেলে আব্দুন নুর, আব্দুন নুরের ছেলে মেহের মিয়া ও আলী আহাম্মদ এবং মেহের মিয়ার স্ত্রী রাহিনা খাতুন।
গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার পরিদর্শক (ওসি) এম এন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com