বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিএনপি নেতা মনিরুর রহমান লিটনের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুর রহমান লিটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি নেতা মনিরুর রহমান লিটন ছিলেন একজন খোদাভিরু, বিনয়ী ও ঈমানদার মানুষ। লিটন আর আমি একসাথে হজ্ব করেছি। আমি দেখেছি পবিত্র মক্কা মদিনায় আল্লাহকে খুশি করার জন্য লিটন ইবাদত বন্দেগীতে কত মশগুল ছিলেন। লিটন দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে কোনদিন দলের সাথে বেইমানি করে কারো কাছে মাথানত করেনি। দেশের গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে লিটন উপস্থিত থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মাতার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। দোয়া করি মহান আল্লাহ যেন তার ভাল কাজ গুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি তার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com