সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে অপরাধ নির্মূলের অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯ অক্টোবর (শনিবার) এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে রাত ৮টার দিকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লায় ইয়াবা ব্যাবসায়ী এর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ী হলো উল্লেখিত ঠিকানার আব্দুল হক মিয়ার পুত্র সাইদুল হক (৩৫)। এদিকে সাইদুল হককে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মাদক সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বলেও জানা গেছে। পরে সাইদুল হকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ৩০ অক্টোবর (রবিবার) হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। ওসি অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com