রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার \ নাম্বার প্লেইটবিহীন মোটর সাইকেল আটক

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচংয়ে ৩ কেজি গাঁজা, ও গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল- কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফ’র পুত্র মোঃ বশর মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত মোলাক মিয়ার পুত্র মোঃ আফসার উদ্দিন (২৮)। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গুনই-বড়ইউড়ি সড়ক থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়ে উল্লেখিত দু’জনকে মোটর সাইকেলে গাঁজা নিয়ে যাবার সময় জনতার সহযোগিতায় আটক করেন।
আটকের পর তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন হিরো ফ্যাশন প্রো-১০০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে কোর্টে চালান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com