সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের কোদালিয়া নদীর সজনীখাল অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজের জেলে ধীরেন্দ্র দাসের (৪০) মরদেহ প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল প্রায় আধঘন্টা নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সকাল ১০টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে। ধীরেন্দ্র দাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলালপুর গ্রামের নীলচাঁন দাসের পুত্র।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সকাল ১০ টায় আমাদের টিম প্রথমে একবার চেষ্টা করে ব্যর্থ হয়। দ্বিতীয় দফায় চেষ্টা করে আমরা মরদেহটি উদ্ধার করতে সম হই।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারার শাখা নদী কোদালিয়ার সজনীখাল অংশে ধীরেন্দ্রসহ ছয়জন জেলে নদীতে মাছ ধরছিলেন। এ সময় নদীর তলদেশ থেকে জাল তুলতে গিয়ে নিখোঁজ হন ধীরেন্দ্র দাস। সন্ধ্যা অবধি কয়েক দফা চেষ্টা করে ধীরেন্দ্রকে উদ্ধার করতে ব্যর্থ হন তার সহযোগী ও স্থানীয়রা। পরবর্তীতে গতকাল শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com