বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ১ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের দন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নাহিদুল মিয়া (১৮) নামে এক যুবককে অর্থদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এ দÐাদেশ দেন। কোর্ট ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পঞ্চম শ্রেণীর জনৈক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উপজেলার ত্রিকর মহল্লার আঃ জাহের মিয়ার পুত্র নাহিদুলকে এলাকাবাসী আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাহিদুলকে ৬ হাজার টাকা অর্থদন্ড করেন। এ ঘটনায় অপর এক যুবক শাসিয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউটিজিং করার অপরাধে অভিযুক্ত নাহিদুলকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহŸান জানান এবং ইভিটিজিং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com