বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইনাতগঞ্জে হামলার ঘটনায় কাছাব জেল হাজতে

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর হামলার ঘটনায় অন্যতম আসামী কাছাব উদ্দিনের জামিন নাঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত তার জামিন নাঞ্জুর করেন। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত তোতাফর উল্লার পুত্র। একই মামলার আরেক আসামী মৃত তাহির মিয়ার পুত্র দুরুদ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল ফজল। ইতিপূর্বে ওই মামলার প্রধান আসামী লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল, সিরাজুল ও কাজী ছলিম উদ্দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে বিকেলে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রজাতপুর গ্রামের বাবলু মিয়ার বাড়িতে অনুষ্টিত শালিস বৈঠকে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর হামলা চালায় লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামালের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী। হামলায় সাংবাদিক রাকিলসহ আহত হন তার ভাগনা ভাগনি। আহতদের নবীগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় পরদিন স্বপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম দীর্ঘ তদন্ত শেষে গত সপ্তাহে আদালতে চার্জশীট দাখিল করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com