বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি \ ভোগান্তিতে হবিগঞ্জ শহরবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল ভোররাত থেকেই বৃষ্টি হচ্ছে হবিগঞ্জ শহরে। বৃষ্টির প্রভাবে পানি জমেছে শহরের প্রধান কয়েকটি সড়কে, তলিয়ে গেছে নিচু এলাকাগুলো। সোমবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে এখন পর্যন্ত কখনো মুষলধারে, কখনো মাঝারি আকারে, কখনও-বা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা হাওয়ার দাপট। সকালে যারা অফিস কিংবা ব্যবসার কাজে বের হয়েছেন, শুরুতেই তারা পড়েছেন পরিবহন সংকটে।
শহরের রাস্তায় যানবাহন কম দেখা গেলেও রিকশা ছিল পর্যাপ্ত। তবে বৃষ্টিতে ভিজে রিকশাচালকদের অবস্থা যাচ্ছে তাই। এদিকে সপ্তাহের কর্মব্যস্ত দিনে শহরে মানুষের আনাগোনা ছিল তুলনামূলকভাবে কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হননি। অফিস আদালতের কর্মীদের উপস্থিতিও ছিল কম। বৃষ্টির কারণে শহরের শায়েস্তানগর বাজার, থানার মোড়, চৌধুরী বাজারে প্রতিদিনকার মতো ফেরিওয়ালাদের পসরা। ফুটপাত একরকম খালি ছিল। পথচারীদের অনেকের শরীরে ছিল রেইনকোর্ট কিংবা মাথার ওপরে ছাতা। কিন্তু দমকা বাতাসে বারবার ছাতা উল্টে যাওয়ায় হিমেল নামে একজন বিরক্ত হয়ে বলেন, ‘এত বাতাসে ছাতা দিয়ে আসলে কুলায় না। এই যে দেখেন, মাথায় ছাতা দিয়ে রেখেছি কিন্তু শার্ট-প্যান্ট দুটাই ভিজা। আবার মাঝে মাঝে এমন বাতাস দেয় যে ছাতা উল্টে যায়, ডাঁট ভেঙে যায়।’ অনেকেই ভেবেছিলেন সন্ধ্যার পর বৃষ্টি থেমে যাবে। কিন্তু সন্ধ্যার পর আবহাওয়া আরও বেগতিক হওয়ায় বিপদে পড়েন সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়া লোকজন। বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছেন নি¤œ আয়ের মানুষজন। সকাল থেকেই নানা সংকটের মধ্যে কাটে তাদের দিন।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নি¤œচাপটি রূপ নিয়েছে ভয়ংকর ঘূর্ণিঝড়ে। যার নামকরণ করা হয়েছে ‘সিত্রাং’। বারবার গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত বা মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানতে পারে। পরবর্তী সময়ে এটি দেশের ১৯টি উপক‚লীয় জেলায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের সংশ্লিষ্টরা। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এরকম বৃষ্টি দুই একদিন থাকতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com