বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কিশোর-কিশোরী ক্লাব শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের ২ দিন ব্যাপী জীবন-দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সূচনা এনজিওর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সূচনার টেনকিক্যাল ম্যানেজার কামরুন্নাহার, ম্যানেজার অ্যাডভোকেসি সূচনা প্রোগ্রামের সুব্রত রায়, টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র সাহা, জেসিডিও ও ফ্যাসিলিটেটর রমা নাথ রায় প্রমূখ। উক্ত প্রশিক্ষণে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকগণ অংশগ্রহণ করেন। আজ ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com