সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে গতকাল এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিরিষ তলায় আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী চিশতী। মোঃ আব্দাল মিয়া ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ সফর আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান মিয়া, কবির হোসেন, সদর উপজেলা সভাপতি হাবিবুর রহমান মুক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ফয়সল মিয়া, নবীগঞ্জ উপজেলা সভাপতি নজরুল চৌধুরী, মাধবপুর উপজেলা সভাপতি সাদেক মিয়া মেম্বার, বাহুবল উপজেলা আহ্বায়ক নানু মিয়া মেম্বার, লাখাই উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম মেম্বার, আজমিরীগঞ্জ উপজেলা আহ্বায়ক মোঃ মোশাহিদ মিয়া, বানিয়াচং উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, চুনারুঘাট উপজেলা আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ এমরান মিয়া, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোঃ সাদেক মিয়া মেম্বার, হাজী মোঃ সেলিম, মোঃ তাজুল ইসলাম, আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দাস, অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদীন। সাধারণ সভা সফলে সার্বিক সহযোগিতা করেন মোঃ আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, নুরুল হক, আব্দুর রউফ, কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com