সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে সকাল ৮টার দিকে শহরের মোহনপুরস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।
তার জানাজার নামাজ দুপুর ২.১৫ মিনিটের সময় জেলা শহরের মোহনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষা অফিসার জিয়া উদ্দিন শিক্ষা জীবন শেষ করে বান্দরবান জেলায় শিক্ষা অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে বদলি হয়ে সুনামগঞ্জ, সেখান থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা, হবিগঞ্জের বাহুবল উপজেলা এবং সর্বশেষ হবিগঞ্জ সদর উপজেলায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com