বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর হাসপাতাল ॥ একই ওয়ার্ডে চলে পুরুষ-মহিলার চিকিৎসা

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। একদিকে পানির সংকট, অন্যদিকে চিকিৎসা নিতে আসা রোগীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি টয়লেটের ময়লা আবর্জনার লাইন বন্ধ হয়ে যাওয়ায় নিষ্কাষণ না হয়ে চারদিকে দুগর্ন্ধ ছড়াচ্ছে। এতে করে সুস্থ হতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। মাত্র কয়েক বছর আগে কোটি কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাসপাতালটির এরকম দৈন্যদশা। কিছুদিন আগে পুরাতন ভবন থেকে শিশু ও মেডিসিন ওয়ার্ড ১০ ভবনে স্থানান্তর করা হয়েছে। এর মাঝে শিশু ওয়ার্ড ৫ তলা, মেডিসিন ও পুরুষ ওয়ার্ড ৭ তলায়। বিশাল ভবনে পুরুষ ও মহিলা মিলে ৬৯টি সিট রয়েছে এবং ৪ টি কেবিন রয়েছে। তাছাড়া পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড পাশাপাশি হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়েছেন বিপাকে। সিট ভরপূর্ণ থাকায় অনেক রোগীরা মেঝেতে পড়ে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া অনেকগুলো ওয়ার্ডের টয়লেট, পানির ট্যাপ বিকল। পাশাপাশি বাথরুমের ময়লা ড্রেনে পড়ে থাকায় দুগর্ন্ধ ছড়িয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। অথচ ৪র্থ ও ৬ষ্ট তলা অযথাই পড়ে আছে। যদিও পুরুষ বা মেডিসিন ওয়ার্ড আলাদা করা হয় তবে এরকম সমস্যা হয়তোবা হতো না বলে মনে করছেন রোগীরা স্বজনরা। নার্স ও চিকিৎসকরাও দুইটি ওয়ার্ড একত্রে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খান। গতকাল সরেজমিনে গিয়ে হাসপাতাল ঘুরে এ দৃশ্য দেখা যা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com