বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হযেছে। জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে আজকের শিশু কিশোররা। এজন্য তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এজন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com