বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিবাদ্যকে সামনে রেখে বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, সাবেক সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিশলয় জুনিয়র হাই স্কুলের ছাত্র শিহাব পাঠান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com