বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কুর্শা খাগাউড়ায় নারীকে মারধোর করে চুল কর্তন ॥ হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মিনারা বেগম (৫০) নামের এক নারীকে মারধোর করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত জয়নুল উদ্দিনের পুত্র নুরুল হকের সাথে মিনারা বেগমের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিনারার বাড়িতে গিয়ে তার বাড়ি ঘরে হামলা ভাংচুর চালায়। এ সময় মিনারা প্রতিবাদ করলে প্রতিপক্ষ তাকে ও তার ছোট ভাইয়ের স্ত্রী সালেহা বেগম (৩০) কে মারধোর করে এবং মিনারার চুল কেটে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com