বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের মনতলা বাজারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা বাজারে একটি হার্ডওয়্যার ও গ্যাস সিলেন্ডারের দোকান থেকে রাতের আঁধারে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মক্কা মদিনা হার্ডওয়্যারী অ্যান্ড গ্যাস সিলেন্ডার এর মালিক মোঃ সাজু মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার (৭ অক্টোবর) মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সাজু মিয়া। শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন দোকানের টিনের চাল কেটে নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ও তিন লক্ষ আটাশি হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বাজারে তিনজন পাহারাদার থাকা সত্বেও কিভাবে এতো বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে গেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ইনর্চাজ মোঃ আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com