বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উপকূল ট্রেনে ছিনতাইকালে উচাইলের দুই নারী আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালী অভিমুখী উপকূল ট্রেনে ছিনতাই করার সময় হবিগঞ্জের দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে যাত্রীরা। পরে পুলিশের কাছে ছিনতাইকারীদের সোপর্দ করেন যাত্রীরা।
গতকাল শুক্রবার (৭ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মোঃ রহিম মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার ও একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা বিমল চন্দ্র চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালী অভিমুখী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে তার বোন, ভগ্নিপতিকে উঠিয়ে দেওয়ার সময় যাত্রীদের ভিড়ের মাঝে দরজার সামনে থেকে তার বোনের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় অন্যান্য ট্রেন যাত্রীদের সহযোগিতায় ওই দুই নারী ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলিম শিকদার জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় পূর্বেও চারটি ছিনতাই মামলা রয়েছে। আটকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com