সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে মুখে কস্টেপ ও হাত-পা বাঁধা অবস্থায় টমটম চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগানে ১৫ সেক্টর লাইন থেকে রাতে হাত-পা বাঁধা মৃত টমটম চালকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, দেউন্দি চা-বাগানের লাইন চকিদার নিয়মিত ডিউটি পালন করতে গেলে মৃত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বাগানের ম্যানেজার কে খবর দেয়। বাগানেরম্যানাজার খবরটি চুনারুঘাট থানার অবগত করেন। অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মহসিন-আল মুরাদ চুনারুঘাট থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনা সূত্রে জানা যায়, টমটম চালক একলাছ মিয়া প্রতিদিনের মত গতকাল তার টমটম নিয়ে জীবিকার তাগিদে দুপুর বেলায় বাড়ি থেকে বের হয়। কিন্তু প্রতি দিনের মতো গতকাল রাত হলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে দেউন্দি চা বাগানের দিকে রাস্তায় পুলিশের গাড়ি দেখতে পায় তার পরিবারের লোকজন। পুলিশকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারেন এবং লাশের পরিচয় শনাক্ত করেন। মৃত টমটম চালক চুনারুঘাট ৪নং পাইকপাড়া ইউনিয়নের মোঘড়া পাড়া গ্রামের মোঃ আজিজুর রহমান এর ছেলে এখলাছ মিয়া (২৮)। লাশের মাথায় আঘাত, মুখে কসটেপ দিয়ে মোড়ানো, হাত ও পা বাঁধা অবস্থা পাওয়া যায়। মৃত ব্যক্তির টমটম গাড়ি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি ময়না তদন্তের হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়ারধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com