শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মন্দরী গ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ২৫ ॥ টেটাবিদ্ধ ৫ জনকে সিলেট হাসপাতাল প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে মাছ ধরা নিয়ে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে রুহেল মিয়া ও আফজাল মিয়ার ছেলে সাইফুল মিয়ার মাঝে মাছ ধরা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় গাজি মিয়া, রুবেল মিয়া, লাছকু মিয়া, জুয়েল মিয়া, হালিমা খাতুন, বশির মিয়া, মোজাহিদ মিয়া, জসিম মিয়া, ইকরাম আলী, তছকির মিয়া, জাবির মিয়া ও সাইফুল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ আটক নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com