রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘সময়ের অঙ্গীকার-কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যের মধ্যে দিয়ে হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইশমত আরা, হবিগঞ্জ মডেল থানার ওসি তদন্ত, নারী নেত্রী ও লেখিকা তাহমিনা বেগম গিনি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত কন্যাশিশুরা ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। এছাড়া অনুষ্ঠানে কন্যাশিশুদের উদ্দেশ্যে কেক কাটা হয়। সবশেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com