রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আইয়ের ২৪ বছর পর্দাপণ উপলক্ষে হবিগঞ্জে সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল আই’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ সদর-লাথাই-শায়েস্তাগঞ্জ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও পেট্রো বাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুুরী বুলবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ হালিম, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী। জেলা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ব্যাংকার শাহ জয়নাল আবেদিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক তরফবার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল চৌধুরী, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, মাইটিভির নিরাঞ্জন গোস্বামী শুভ, সাংবাদিক আজহারুল ইসলাম মুরাদ, খান রাহাত ফেরদৌস চপল, হবিগঞ্জ স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান কাফি প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com