সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৩৪ কোটি টাকায় নির্মিত পাঁচটি সেতুর উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫টি সেতুর উদ্বোধন করলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সেতুগুলোর উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি মোনাজাতে অংশ নেন। এতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। উদ্বোধন করা সেতুগুলো হলÑ মর্তুজ আলী সেতু, বুল্লা সেতু, সুতাং সেতু, লোকড়া সেতু ও লংলা সেতু। ৩৪ কোটি টাকায় সেতুগুলো বাস্তবায়ন করে সরকারের সড়ক ও জনপথ বিভাগ। দৃষ্টিনন্দন এ সেতুগুলো উদ্বোধনের পর এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পৃথক উদ্বোধনী ফলক উন্মোচনকালে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কটি বাস্তবায়ন হওয়ায় পুরো সিলেট বিভাগ উপকৃত হচ্ছে। ঢাকার সঙ্গে এ বিভাগের দূরত্ম কমেছে ৩৫ কিলোমিটার।
তিনি আরো বলেন, আগামীতে ১৮ ফুট প্রস্থের এই সড়কটিকে ২৪ ফুটে উন্নীত করা হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার কোন বিকল্প নেই। উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতের সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com