বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌরসভার ৫ দিন ব্যাপী পৌর কর সেবা সপ্তাহের চতুর্থ দিন আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ৫দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২২’ এর আজ চতুর্থ দিনে সভাপতির বক্তৃতায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘আমরা কর দাতাদের ব্যাপক সারা পেয়েছি। আজ চতুর্থ দিনের মতো সেবা সপ্তাহ’র কার্যক্রম চলছে। আমি আশা করি, যেসব পৌরকরদাতা এখনও পৌরকর পরিশোধ করেন নি তারা অনুগ্রহ পূর্বক আগামী কালের মধ্যে পৌরকর প্রদান করে পৌরসভার চাকা সচল রাখবেন।’
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ২৫ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার সকাল ০৯ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২২’ শুভ উদ্বোধন করেন। ‘
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ চতুর্থ দিনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আঃ ছোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায় ও ইকবাল হোসাইন-সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।
করদাতাদের উৎসাহিত করতে সম্মানীত করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ। ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২২’ এর আজ চতুর্থ দিনে ১৫১ জন সম্মানিত পৌর করদাতা স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামীকাল ২৯ সেপ্টেম্বর ‘পৌর কর সেবা সপ্তাহ’ সমাপ্ত হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
যে সব সম্মানীত পৌরকরদাতা পৌরকর পরিশোধ করেন নাই, তারা আগামীকালের মধ্যে পৌরকর প্রদান করে ১০% রিবেট সুবিধা সহ আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ গ্রহণ করবেন বলে পৌর কর্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com