রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত উত্তম আলী নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রস্তমপুর গ্রামের আব্দুল গনির ছেলে। গতকাল দুপুরের দিকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই উত্তম আলীর প্রাণহানী ঘটেছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, গতকাল নিহত উত্তম আলী তার নিজ বাড়ী থেকে তার ব্যবসা প্রতিষ্টানে বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com