বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বানিয়াচংয়ের মাইন্দারবিলের পিঠেবাড়ীর হাওরে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর এলাকার বন্দেরবাড়ীর মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৪০) এবং একই গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬০) সকালের দিকে বানিয়াচংয়ের মাইন্দের বিলের পিঠেবাড়ীর হাওরে কাজ করতে যান। তাদের রোপনকৃত জমিতে সার দেয়াবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে আকর্ষিক বজ্রপাত তাদের উপর আঘাত হানে। এসময় দ্জুন কৃষক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার মোঃ মনসুর মিয়াসহ পুলিশ প্রশাসনের লোকজন হাওরে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত দুই কৃষক পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com