বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তানগর রবিদাস পাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রকৌশলী লাঞ্ছিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ সড়কের রবিদাশ পাড়া এলাকায় অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল ইসলাম লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয় দীর্ঘক্ষণ তাকে অবরুদ্ধ করে টানাহেচড়ার কারণে তার জামা কাপড় প্রায় ছিড়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই সুকুমল ও হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার রঞ্জু রবিদাস অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ওয়ার্কশপ, গাড়ির গ্যারেজ, বাসা, দোকানসহ বিভিন্ন স্থানে ব্যবহার করে আসছেন। ইতোমধ্যেও বিদ্যুত উন্নয়ন বোর্ড অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে মোটা অংকের টাকা জরিমানা করে। এর কিছুদিন পরেই অসাধু পিডিবির কর্মচারীদের ম্যানেজ করে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ব্যবহার করে আসছে। বিষয়টি স্থানীয়রা নির্বাহী প্রকৌশলীকে জানালে তার নির্দেশে গতকাল বুধবার দুপুরে রকিবুল হাসানসহ কর্মকর্তারা অভিযানে যান রঞ্জু দাসের দোকানে। সেখানে গিয়ে সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করে। এক পর্যায়ে তার ভাই মনো রবি দাসসহ একদল লোক রবিউলকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, ওই এলাকায় তারা অবৈধ বিদ্যুত ব্যবহার করছে। রঞ্জু ও মনো সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছে। এ বিষয়ে রকিবুল হাসান জানান, অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে সিলেটে বিভাগীয় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com