বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ঘোলডুবা কবরস্থানের বাউন্ডারী নির্মাণ কাজে চাঁদাবাজীর অভিযোগে হাম্মাদ-সাজুর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আবু আহমদ হাম্মাদ ওরফে মনসুরের বিরুদ্ধে কবরস্থানের বাউন্ডারী নির্মাণে চাদাদাবীর অভিযোগে উঠেছে। তাছাড়া পরিবারের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে সময়ে সময়ে গুলি করার অভিযোগও রয়েছে হাম্মাদের বিরুদ্ধে। চাদাবাজীর অভিযোগে দায়েরকৃত একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে হবিগঞ্জের দায়রা জজ আদালতে। হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষকে গুরুতর জখমের অভিযোগে দায়েরকৃত মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এবার কবরস্থানের দিকে নজর পড়েছে হাম্মাদ ও তার সহযোগিদের। ৬নং কুর্শি ইউনিয়নের ৩টি গ্রামের একটি পঞ্চায়েত কবরস্থানের বাউন্ডারী নির্মানের উদ্যোগ নিলে কুনজর পড়ে তাদের। মনসুর ও সাজু মিয়ার বাড়ি ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে। অপরদিকে কবরস্থানের অবস্থান ৬নং কুর্শি ইউনিয়নে। কবরস্থানের বাউন্ডারী নির্মাণ করতে হলে মনসুর ও সাজু ২ লাখ টাকা চাদা দাবী করে। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এলাকাবাসী। ঘোলডুবা, শ্যামলী ও কাদমা গ্রামের পঞ্চায়েত কবরস্থানের পক্ষে গতকাল আবু আহমদ হাম্মাদ ওরফে মনসুর ও দিদারুজ্জামান সাজুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২জনকে আসামী করে চাদাদাবীর অভিযোগে মামলা দায়ের করেন আব্দুল খালিক। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালীম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com